রাজধানীর দক্ষিণখানে পবিত্র রমজান মাসকে সামনে রেখে বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে যৌনকর্মীসহ চার জনকে আটক করেছে পুলিশ।

বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে আশকোনার হোটেল এশিয়া থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা আব্দুল আলীম (৩৫) ও বেলাল ছিদ্দিক (৩৬), কিশোরগঞ্জের বাসিন্দা শহিদুল ইসলাম (৩৮) এবং মিনা বেগম (২৫)।

দক্ষিণখান থানার এসআই আওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা, ০৩ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস