চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীরা।

আজ শনিবার সন্ধ্যা ৫ টা থেকে রাজধানীর শাহবাগ রাস্তা অবরোধ করে আন্দোলনের নতুন হুমকি দিয়েছেন সংগঠনের নেতারা।

জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩২ করার উদ্যোগ নিয়েছে। এ জন্য একটি প্রস্তাবও তৈরি করেছে মন্ত্রণালয়।

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের আন্দোলনকারীরা বলেন, প্রায় দু’মাস আগে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি চাকরিতে প্রবেশের বয়স ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর এবং অবসরের বয়স ৬৫ বছর করার সুপারিশ করে।

কিন্তু আজ পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয় সুপারিশ বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

বার বার বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি করলেও সরকার তা বাস্তবায়ন করেনি এখনও।সাধারণ ছাত্র পরিষদ এ দাবি নিয়া মহামান্য রাষ্ট্রপতির সাথে ও দেখা করছে।

সংগঠনের আহ্বায়ক সনজয় দাস বলেন,এখনও কোন সিদ্ধান্ত আসেনি। তাই তারা জন প্রশাসন মন্ত্রনালয়ের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য শাহবাগ অবরোধ করে রাস্তায় অবস্থান নেয়। আমরা বাধ্য হয়ে আজ রাজ পথে নামতে বাধ্য হয়েছি।

সাধারণ ছাত্র পরিষদের আন্দোলনকারীরা আরেক নেতা শিহাব বলেন, আমরা অনেক ধৈর্য্য ধরেছি,চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর জন্য সবার কাছে গিয়েছি।

সংসদ সদস্য,মন্ত্রী, জন প্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির কাছে গিয়েছি। সবাই আশ্বাস দিছে কিন্তু বাস্তবায়ন হয়নি। তাই ৪০ তম বিসিএস এর আবেদনের সুযোগ দিতে আবেদন জানাই।

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের আন্দোলনকারীদের মধ্যে এছাড়া শফিক,হারুন,লিউনা হক সহ প্রমুখ নেতৃবৃদ্ধ উপস্থিত ছিল।

শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীরা শাহবাগ অবরোধ করে আছেন। এএস