বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন ওআইসি মহাসচিব আয়াদ আমিন মাদানি। সোমবার বিকাল ৩টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে সাক্ষাতের কথা রযেছে। টাইম নিউজ বিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইং শাইরুল কবির খান।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ইসলামিক সম্মেলন সংস্থার (ওআইসি) মহাসচিব আয়াদ আমিন মাদানি। বিমানবন্দরে পৌঁছলে পররাষ্ট্র সচিব শহীদুল হক তাকে স্বাগত জানান। আয়াদ আমিন মাদানির সঙ্গে পাঁচ সদস্যের প্রতিনিধি দল রয়েছে।
চারদিনের সফরে শনিবার তার ঢাকায় আসার কথা থাকলেও বিশেষ কারণে তা একদিন পেছানো হয়।
ঢাকায় অবস্থানকালে ওআইসি মহাসচিব রবিবার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও পররাষ্ট্রসচিব শহিদুল হকের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন বলে জানা গেছে।
[b]ঢাকা,১০মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ// এএইচ
[/b]