প্রশাসনে দুইজন অতিরিক্ত সচিবসহ ১০ জন কর্মকর্তার দফতর বদল করেছে সরকার। এরমধ্যে যুগ্ম সচিব মর্যাদার আট কর্মকর্তা রয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) খান মোহাম্মদ বিলালকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে। আর প্রধান নির্বাহী মো. আনছার আলীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি (যুগ্ম সচিব) মো. আজিজুল হককে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক, দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্যেন্দ্র কুমার সরকারকে Stregnthening of Ministry of Disaster Management & Relief Program administration শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক পদে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি মো. শাহাদাত হোসেনকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক, যুগ্মসচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি মোহাম্মদ হানিফকে ভূমি সংস্কার বোর্ডের কোর্ট অব ওয়ার্ডস এর ম্যানেজার, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপপ্রকল্প পরিচালক আকবর হোসেনকে কক্সবাজারের শরণার্থী পুনর্বাসন কমিশনার পদে বদলি করা হয়েছে।

ঢাকা উত্তর সিটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপপ্রকল্প পরিচালক এবং যুগ্মসচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি মো. শাখাওয়াত হোসেনকে গাজীপুর সিটি করপোশেনের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে বদলি করা হয়েছে।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. শহীদুল হক ভূঁঞাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব) করা হয়েছে।

কেএইচ