বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোহাম্মাদ ইউনুচ-এর ল’ চেম্বারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার রাত ১১ টার দিকে নগরীর ফরিকর বাড়ি রোডস্থ চেম্বারে আগুন দেওয়ার এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মাদ ইউনুচের ল’ চেম্বারের সামনে একদল দুর্বৃত্ত কেরোসিন ঢেলে আগুন দেয়। এতে চেম্বারের দরজা ও ভেতরের আসবাবপত্র পুড়ে যায়।

পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখয়াত হোসেন বলেন, ‘দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ।

এএইচ