রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে দ্রুতগামী একটি লরি ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিকআপের হেলপার নিহত হন। আহত হন বিকাশসহ আরও তিনজন।
আতহদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৪টার দিকে এসআই’র মৃত্যু হয়। বাকি দুই জনের অবস্থা আশঙ্কামুক্ত।
নিহত পিকআপ ভ্যানের হেলপারের নাম-পরিচয় জানা যায়নি। আহত অন্য দু’জন হলেন- পিকআপ ড্রাইভার আবুল হোসেন (২২) ও লরি ড্রাইভার রাসেল (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, ওই সড়ক দিয়ে একটি লরি দ্রুত গতিতে যাচ্ছিল। এসআই বিকাশের নেতৃত্বাধীন টহল পুলিশের একটি দল লরিটিকে থামতে ইঙ্গিত দেয়। এদিকে সড়কটির পাশে পিকআপ ভ্যান থামিয়ে চাকা মেরামত করছিলেন ট্রাক শ্রমিক। পুলিশের সিগন্যাল অমান্য করে লরিটি সড়কের পাশে দাঁড় করানো পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানের নিচে থাকা ট্রাক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। এঘটনায় পিকআপ ড্রাইভার, লরি ড্রাইভার ও এসআই বিকাশ গুরতর আহত হন।
সুবজবাগ থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ৯এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এএইচ
[/b]