কক্সবাজারে ৫২ হাজার পিস ইয়াবাসহ ৪জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোরে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে একটি ট্রাক থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। আটক ইয়াবাগুলোর আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।

আটককৃতরা হলেন, কক্সবাজারের উখিয়ার সোনারপাড়া এলাকার সলিম উল্লাহ (৫০),খলিলুর রহমান (২৫), সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার এলাকার আহসান উল্লাহ (২৮) ও মিঠাবাড়ি এলাকার তরিকুল ইসলাম (২৫)।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে.কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাগামী চিংড়ি পোনাবহনকারী একটি ট্রাক থামিয়ে তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার সকাল ৮টার দিকে ইয়াবাসহ আটককৃতদের রামু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিছেন ইমরান উল্লাহ সরকার।

এম এ