বশির আহমদের ‘মেঘলা’ উপন্যাসটি মোড়ক উন্মোচনের পর থেকে এখন পর্যন্ত পারিজাত প্রকাশনীর সর্বোচ্চ বিক্রয় তালিকায় রয়েছে বলে এর প্রকাশক জানান।

এবারের মেলায় বইটি জনপ্রিয়তা পাওয়া প্রসঙ্গে এর লেখক বশির আহমদ জানান, মেঘলা উপন্যাসটি মূলতঃ ভালোবাসা, সন্ত্রাস ও বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় মাধ্যম ফেসবুকসহ সমসাময়িক ঘটনাবলীকে কেন্দ্র করে লেখা হয়েছে।

এর আগে, একুশে ফেব্রুয়ারী বাংলা একাডেমীর নজরুল মঞ্চে পারিজাত প্রকাশনী থেকে মেঘলা উপন্যাসের মোড়ক উন্মোচন করা হয়।

জনপ্রিয় ব্যান্ডদল প্রমিথিউসের বিপ্লব ও কবি যাযাবর ওসমান ও পারিজাতের কর্নধার শওকত হোসেন লিটু ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চিত্রনায়িকা তিতান চৌধুরী।

জেএ