হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাগেজ চোরদের মূলহোতা জয়নালকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বিমানবন্দরের ১ নং ক্যানোপি থেকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর শিমুল জানান, গ্রেফতার হওয়া জয়নাল বিমানবন্দর এলাকার বিদেশী যাত্রীদের লাগেজ চোরচক্রের মূলহোতা। এর আগেও তাকে কয়েকবার আটক করা হয়। সেই সময়ে তার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মালামালও উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জয়নালের বিরুদ্ধে লাগেজ চুরির বেশ কয়েকটি মামলা রয়েছে। জামিনে ছাড়া পেয়েই পুনরায় লাগেজ চুরির সঙ্গে জড়িয়ে পড়ে এ আসামি।
জেএ





