খাগড়াছড়ির গুইমারা উপজেলার দৈনিক সমকালের প্রতিনিধি প্রয়াত সাংবাদিক মোঃ হানিফের রুহের মাগফিরাত কামনায় উপজেলা প্রেসক্লাব গুইমারা’র উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার প্রেসক্লাবের হল রুমে বিশিষ্টজনদের সম্মানে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রেসক্লাব গুইমারা’র সভাপতি সাংবাদিক এম.সাইফুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শামসের উদ্দিন, সিন্দুকছড়ি জোনের বিদায়ী জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ গোলাম ফজলে রাব্বি, নবাগত জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রোবায়েত মাহমুদ হাসিব, পলাশপুর জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খালেদ আহমেদ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গুইমারা হাসপাতালের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আব্দুল ওহাব, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম মশিউর রহমান, বিজিবি’র গুইমারা সেক্টরের জিটুআই মেজর মোঃ হামিদুর রহমান, গুইমারা রিজিয়নের জিটুআই মেজর মোঃ আশিকুর রহমান, গুইমারা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যন ঝর্ণা ত্রিপুরা।

এছাড়াও গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জোবায়রুল হক, ওসি (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম, মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন টিটু, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন খান, গুইমারা কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, খাগড়াছড়ি দক্ষিনাঞ্চল প্রেসক্লারের সভাপতি মোঃ নিজাম উদ্দিন, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক ও গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইউসুফ, সাধারণ সম্পাদক শেখ মোঃ ইব্রাহীম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, লক্ষিমছড়ি প্রেসক্লারের সাধারন সম্পাদক তালাত মাহমুদ শিশির।

এছাড়াও জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ অনষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ই আগষ্ট সাংবাদিক হানিফের মরণ ব্যাধী ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের একটি প্রাইভেট ক্লিনিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আবু বকর/জেড