সমাজ কে পরিশুদ্ধ করতে হলে নিজেদের মধ্যে আত্মসমলোচনা করতে হবে। নিজেদের মধ্যে আত্মসমলোচনা করলে সমাজ পরিবর্তন হবে। নিজের জন্য কিছু করার আগে সমাজের জন্যে কিছু করার মনমানসিকতা তৈরি করতে হবে। আর না হয় অচিরে সমাজ হতে নিজে হারিয়ে যাবেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাসির

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে "রিপেয়ার বাংলাদেশ"এর প্রথম প্রতিষ্টাবার্ষিকীতে প্রধান অতিথির ব্যক্তব্যে  তিনি এসব বলেন।

টট্টলার মেয়র বলেন, রিপেয়ার বাংলাদেশ যে উদ্যেগ হাতে নিয়েছে তা সত্যিই প্রশংসার দাবিদার। চট্টগ্রাম কে পরিছন্ন মেগাসিটি গড়তে রিপেয়ার বাংলাদেশ এর মত সবাই কে এগিয়ে আসার আহবান জানান।

সামাজিক সংগঠন রিপেয়ার বাংলাদেশ এর প্রতিষ্টাতা বজলুল কবির ভূঞা এর সভাপতিত্বে উক্ত অনুষ্টানে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি আলী হোসাইন আকবর আলী জনাব নাদের খান এ.কে.এম ফজলুল্লাহ মোঃ মাহবুবুল আলম রুপম কিশোর বড়ুয়া ও মিসেস কামরুন মালেক।

অনুষ্টানের শুরুতে আমন্ত্রিত বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা ব্যক্তব্য রাখেন।পরবর্তীতে রিপেয়ার বাংলাদেশ এর পক্ষ থেকে সমাজ পরিবর্তনে সেচ্ছায় কাজ করা সংগঠন গুলোকে পুরস্কৃত করা হয়।

এই সময় আগত অতিথিরা রিপেয়ার বাংলাদেশ কে তাদের কার্যক্রম অবহ্যাত রাখতে বিভিন্নভাবে সহযোগিতার আশ্বাস দেন।

মাসুম/নাজিব