বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর মাতা বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুমিল্লা মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

তার ইন্তেকালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

খাগড়াছড়ি জেলা জামায়াত:

সুপ্রীম কোর্টের আইনজীবি এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এক শোক বার্তায় জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমিন মরহুমার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোক বার্তায় তিনি আরো বলেন, আল্লাহ যেনো মরহুমাকে জান্নাত দান করেন এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দেন।

পার্বত্য নাগরিক পরিষদঃ
সুপ্রীম কোর্টের আইনজীবি ও পার্বত্য বাঙালি ছাত্রপরিষদ এর প্রতিষ্ঠাতা সেক্রেটারি এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন পার্বত্য নাগরিক পরিষদ এর চেয়ারম্যান ইন্জিনিয়ার আলকাছ আল মামুন ভূইয়া। এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পার্বত্য অধিকার সংরক্ষণ পরিষদঃ

পার্বত্য অধিকার সংরক্ষণ পরিষদ এর সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদঃ

পার্বত্য বাঙালি ছাত্রপরিষদ এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ও পার্বত্য নাগরিক পরিষদ এর মহা-সচিব এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন পার্বত্য বাঙালি ছাত্রপরিষদ এর কেন্দ্রীয় সভাপতি ইব্রাহিম মনির ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাহাদাত ফরায়েজী সাকিব। এক শোক বার্তায় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করার পাশাপাশি মরহুমার বিদাহী আত্মার মাগফিরাত কামনা করেন।

সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খাগড়াছড়ির পৌর কাউন্সিলর আব্দুল মজিদঃ

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খাগড়াছড়ি পৌর কাউন্সিলর আব্দুল মজিদ এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পার্বত্য ছাত্রকল্যাণ ফোরাম:

এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে পার্বত্য ছাত্রকল্যাণ ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত ও সাধারণ সম্পাদক মাকসুদুল আলম। নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন :

সুপ্রীম কোর্টের আইনজীবি এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক ও মহা-সচিব আমির হোসাইন। নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও মরহুমার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর মায়ের মৃত্যুতে পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন, ইসলামিক ল'ইয়ার্স কাউন্সিল কুমিল্লা, কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ , কুমিল্লা মেডিকেল সেন্টার, পার্বত্য চট্রগ্রাম সমিতি, মাটিরাঙা রেসিডেন্সিয়াল স্কুল, খাগড়াছড়ি মেডিকেল সেন্টার, সোস্যাল ওয়েল ফেয়ার পরিবার, পার্বত্য বাঙালি ছাত্রপরিষদের চট্রগ্রাম মহানগর সভাপতি আলী হোসাইন, সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক ইখতেয়ার উদ্দিন ইমন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি ইমরান আল হাসান, খাগড়াছড়ি জেলা সভাপতি ইন্জিনিয়ার লোকমান হোসাইন, জেলা সাধারণ সম্পাদক মো: আসাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠণসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ।

বকর/জেড