ময়মনসিংহ শহরের গোহাইলকান্দি রোড এলাকায় অন্তর (২৪) নামে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি রাজধানী ঢাকার ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র।
সোমবার (০২ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে অন্তরকে কুপিয়ে জখম করা হয়। পরে রাত ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।অন্তর ওই এলাকার আসবাবপত্র ব্যবসায়ী আব্দুল মালেকের ছেলে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ জানান, সোমবার রাত ৮টার দিকে দুর্বৃত্তরা রাজধানীর ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্র অন্তরের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে।
আহতাবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাত ১১টার দিকে তিনি মারা যান।
ইআর





