চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কর্নখালি এলাকা থেকে শুক্রবার দুপুরে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সাদেকুল ইসলাম (৩০) নামে একজনকে আটক করেছে র‌্যাব।

সাদিকুল ইসলাম উপজেলার খাসেরহাট এলাকার কয়েশ উদ্দিরে ছেলে।

র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল জানান, শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে র‌্যাবের একটি টহল দল কর্নখালি এলাকায় অবস্থান নেয়। এ সময় সাদেকুলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে দুটি পিস্তল, ১১ রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

কেএইচ