চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এলাকাবাসীর সহযোগিতায় পরিবারের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলো উপজেলার চারুলিয়া গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে তানিম হোসেন (৭) ও মেয়ে মনোয়ারা খাতুন (৮)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুরে পরিবারের সবার অজান্তে পার্শ্ববর্তী টিপু মাস্টারের পুকুরে গোসল করতে যায় তানিম ও মানোয়ারা।
অনেকক্ষণ তারা ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু বিকেল হলেও তাদের কোথাও খুঁজে পাওয়া যায় না।
অবশেষে সন্ধ্যায় পুকুরের পানিতে এলাকাবাসী তাদের মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় পরিবারের লোকজন তাদের মরদেহ উদ্ধার করে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওএফ





