গোবিন্দগঞ্জে পূর্ব শক্রতার জেরে জমির প্রায় ৬শ’পিস মিষ্টি কুমড়া ধারালো অস্ত্র দ্বারা দ্বি-খণ্ডিত করেছে দুবৃর্ত্তরা।

গোবিন্দগঞ্জ দক্ষিণ ঘোড়ামাড়া গ্রামের আফতাব মন্ডলের ছেলে আব্দুল মান্নান মণ্ডল (৩৫), পার্শ্ববতী দিঘলকান্দী গ্রামের হেলাল উদ্দিন ও মিলন মিয়ার ৫০ শতাংশ জমি ১ লাখ ২০ হাজার টাকা দিয়ে প্রায় ৪ বৎসর পূর্বে বন্ধক নিয়ে চাষাবাদ করে আসছে।

দিঘলকান্দী গ্রামের মৃত-ময়েজ উদ্দিনের ছেলে দেলু মিয়া (৪০), ও মিলন মিয়া (৩৭), ৩০ হাজার টাকা চাঁদার দাবী করে মান্নানের নিকট।

শনিবার রাতের কোন একসময় মান্নানের জমির প্রায় ৬ শতাধিক মিষ্টি কুমড়া ধারালো অস্ত্র দিয়ে প্রত্যেকটি দ্বি-খণ্ডিত করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৫ হাজার টাকা।

 

এমআইএস।