ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের নতুন কাপড় এই খুশির মাত্রাকে বাড়িয়ে দেয় বহুগুন। শিশুদের জন্য ঈদের কাপড়ের রয়েছে ভিন্ন মাহাত্ব্য।

ঈদের আনন্দের সবচেয়ে বেশি দাবিদার এই শিশুরাই। কিন্তু আমাদের চারপাশে এমন অনেক শিশু রয়েছে যাদের দৈনন্দিন জীবনের চাহিদাগুলোই থাকে অপূর্ণ।

ঈদের রঙ বেরঙের নতুন কাপড় তো তাদের কাছে আকাশের চাঁদ পাওয়ার মতই। সুবিধাবঞ্চিত,পথশিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ করলো “তারুণ্য।

এমনই কিছু সুবিধাবঞ্চিত পথশিশুদের জীবনে একটু আনন্দের ছোঁয়া দিতে, ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার প্রত্যয়ে স্বেচ্ছায় সেবামূলক সংগঠন আয়োজন করে “ঈদে নতুন জামার স্বপ্ন ডানা মেলে” কর্মসূচির।

অসহায় পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদেরদের মাঝে পবিত্র মাহে রমজানের ঈদ উদযাপনের জন্য নতুন জামা ও সেমাই-চিনি বিতরণ করেছে “তারুণ্য” নামের স্বেচ্ছাসেবামূলক সংগঠন।

মঙ্গলবার দুপরে ময়নসিংহের এ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজের হল রুমে বাছাইকৃত ৭০ জন পথশিশুদের মাঝে নতুন জামা ও সেমাই-চিনি বিতরণ করা হয়।

এসময় অতিথি হিসাবে বক্তব্য রাখেন এ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ কামরুল হাসান মিলন, আনন্দমোহন কলেজের সহকারী অধ্যাপক তপতি চক্রবর্তী, শিউলি বিশ্বাস প্রমুখ।

এসময় তারুণ্য সদস্য মুস্তাফিজ, রৌদ্র, তালহা, শরীফুল, উবায়দুল, রক্সী, ইমরান, মিমি, অন্তরা, বিপুল, হিমেল, এনামুল, ফয়সাল, মিশু, আলিফা, মৌসুমী, রাইন, রাজন, সনি প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ‘তারণ্যের’ মতো এরকম আরো কিছু সামাজিক সংগঠন এই ধরনের উদ্যোগ নিলে সমাজ অনেকখানি বদলে যেতো। তারুণ্য পথশিশুদের শুধু একটি জামা দেননি, তারা ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করলেন। সবার সাথে ভাগাভাগি করার মাঝে প্রকৃত ঈদের আনন্দ পাওয়া যায়। বক্তাতা এমন সুন্দর ও মহৎ কাজের জন্য তারুণ্য সদস্যদের প্রশংসা করেন ও ধন্যবাদ জানান।

জানা গেছে, তারুণ্য একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন যার পদযাত্রা ২০১৪ সালের রোজার ঈদে “পথশিশুদের জন্য নতুন জামার স্বপ্ন ডানা মেলে” নামে পথ শিশুদের মাঝে নতুন জামা প্রদানের মাধ্যমেই।

তারপর তারা কোরবাণীর ঈদে পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক লিফলেট বিতরন ও সারা শহরে পোস্টার সাটানো, “একবেলা হাসিমুখ” নামে শিশু দিবসে সুবিধা বঞ্চিত শিশুদের সাথে নাচ,গান, কবিতা আবৃত্তি ও ভোজনে দিন কাটানো, শীতার্ত মানুষের জন্য দুই দফায় প্রায় তিনশত মানুষকে কম্বল ও শীতবস্ত্র বিতরণ, নিয়মিত রক্তদান কর্মসূচি সহ নানান কর্মসূচী পালন করে যাচ্ছে।

বর্তমানে তারুণ্য তাদের তারুণ্যর লক্ষ্যে পৌছাতে “তারুণ্য প্রজাপতি স্কুল” নামে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ময়মনসিংহ শহরের বিপিন পার্কে প্রাক-প্রাথমিক স্কুল পরিচালনা করছে।

এসএইচ