করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও এ সময় ভাইরাসটিতে রোগী শনাক্ত হয়েছে ১৭২ জন।
আজ মঙ্গলবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, সোমবার করোনায় কারও মৃত্যু হয়নি এবং ২৪৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।
বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২১৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ২১৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ০৮ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ১১ হাজার ৭৭২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩২৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৫৬ হাজার ২০১ জন।
এবিএস





