চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়ন থেকে বৃহস্পতিবার রাতে ওসমান গণি (৩২) নামে জামায়াতের এক কর্মীকে গ্রেফতার করা হয়। এ সময় স্থানীয় জামায়াত-শিবির নেতাকর্মীরা তাকে ছাড়িয়ে নেয়ার চেষ্টাকালে এক নারী গুলিবিদ্ধ ও চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
সাতকানিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) খালেদ হোসেন জানান, জামায়াত ক্যাডার ওসমান গনি সাত মামলার পলাতক আসামি। রাত সাড়ে ৮টায় তিনি বাড়িতে অবস্থান করছেন বলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান হয়। বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে আসার সময় স্থানীয় জামায়াত-শিবিরকর্মীরা পুলিশের কাছ থেকে তাকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করলে পুলিশ তিন রাউন্ড গুলি ছোড়ে। এ সময় সংঘর্ষে এক নারীসহ পুলিশের চার সদস্য আহত হয়েছেন।
কেএইচ





