র্যারের গাড়ি ও হিউম্যান হলারের (ইমা) মুখোমুখি সংঘর্ষে র্যাবের ৭ সদস্যসহ ১০ জন আহত হয়।
রোববার সকালে রাজশাহীর মোহনপুর উপজেলার খাঁরইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, র্যাব কর্মকর্তা ডিএডি মাহাবুব, উপপরিদর্শক (এসআই) তপন, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আলবাব, র্যাবের গাড়ি চালক বিশ্বনাথ, র্যাব সদস্য নূর হোসেন, শফিক, আতিক,
যাত্রীবাহি ইমার চালক রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকার আশিক (১৯), যাত্রী বাগমারা উপজেলার বালশি গ্রামের মন্টু সরকার (৩১), নাটোরের সিংড়া উপজেলার শারিকা এলাকার জাহাঙ্গির আলাম(৩৪)।
চিকিৎসকরা জানিয়েছেন, আহত র্যাব সদস্যরা আশঙ্কা মুক্ত। তারা বর্তমানে হাসপাতালের ২ ও ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তবে আহতদের মধ্যে লেগুনা চালক আশিকের অবস্থা আশঙ্কাজনক।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হামিদ জানান, সকালে র্যাবের তিনটি গাড়ি রাজশাহী থেকে নওগাঁর দিকে যাচ্ছিলো।
গাড়ি ৩টি সকাল পৌনে ৯টার দিকে মোহনপুর উপজেলার খারইল উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি ইমার সঙ্গে র্যাবের একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভেজা রাস্তার কারণে এ দুঘর্টনা ঘটেছে বলে ওসি জানান। দুর্ঘটনা কবলিত ইমা গাড়ি আটক করে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





