সিরাজগঞ্জের চৌহালি উপজেলার বাগুচিয়া এলাকার যমুনা নদীতে ৫০ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ১০ জন।

বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

চৌহালি থানার ওসি শামসুল হক এতথ্য নিশ্চিত করে জানিয়েছেন, সাড়ে ১১টার দিকে লাশ দু’টি উদ্ধার করা হয়। বাকি নিখোঁজ যাত্রীদের উদ্ধারকাজ চলছে। নিহতদের সংখ্যা বাড়তে পারে।

ঢাকা, ৩১ জুলাই, টাইমনিউজবিডি.কম, এএইচ