গাইবান্ধায় চলমান বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের আট নেতাকর্মীসহ গ্রেফতারকৃত ২৮ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সদরসহ সাত উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে দায়ের হওয়া মামলার আসামি। এদের মধ্যে সাঘাটা উপজেলার শিবির সভাপতি আপেল মিয়াসহ (২৩) বিএনপি-জামায়াতের আট নেতাকর্মী রয়েছেন।

এমবি