শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শ্যালকের হাতে দুলাভাই খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাই (৫৫) ওই গ্রামের আমজাদ আলীর ছেলে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মঞ্জুর হোসেন জানান, শ্যালক আশরাফ আলীর দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে দুলাভাই আব্দুল হাই খুন হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহতের লাশ উদ্ধার করে শেরপুর সদর থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওই এসআই।

এমএনজে