গাজীপুরে করিমননেছা নামে এক নারীকে হত্যার দায়ে আবুল কালাম ওরফে কালু মিয়া (৬৫) নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ১৭ বছর আগের এই মামলার রায় ঘোষণা করেন গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া।
একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণার সময় আসামি কালু মিয়া উপস্থিত ছিলেন।
এমই





