ফরিদপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’এক যুবক নিহত হয়েছেন।নিহত যুবকের নাম সেলিম শেখ বলে জানা যায়।
নিহত সেলিম ডাকাত সর্দার বলে পুলিশের দাবি।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের লহ্মীপুর গ্রামের একটি ইটভাটার পাশে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
বন্দুকযুদ্ধের পর পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এসএইচ





