দক্ষিণ আফ্রিকার ভেরিবার্গে সন্ত্রাসীদের গুলিতে ফেনীর দাগনভূঞা উপজেলার কামরুল ইসলাম জুয়েল (৩৩) নিহত হয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, জুয়েল রোববার রাতে কাজ শেষে বাসায় ফিরে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় ১০-১২ জন সন্ত্রাসী বাসায় প্রবেশ করে অন্য লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

জুয়েল তাদের বাধা দিলে সন্ত্রাসীরা তাকে গুলি করে। এ সময় স্থানীয় লোকজন জুয়েলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।

কামরুল ইসলাম জুয়েল দাগনভূঞার মাতুভূঁইয়া ইউনিয়নের মোমরিজপুর গ্রামের সাদ্দাম ডাক্তারবাড়ির আবু তাহের আমানির ছেলে।

স্থানীয় ইউপি সদস্য গোলাম বেলাল জুয়েলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এমকে