পিরোজপুরের জিয়ানগরে ঝূকিপূর্ণ ভবনে ৫ম শ্রেণীর ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন অভিভাবকরা। সোমবার সরেজমিনে দেখা যায়, উপজেলার বালিপাড়া ইউনিয়নের ২৬নং পূর্ব বালিপাড়া সরকারী প্রথমিক বিদ্যালয়, কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও পাড়েরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

২৬নং পূর্ব বালিপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়টি জরাজীন ও ঝুকিপূর্ন অবস্থায় সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই কেন্দ্রে ছাত্র ১৪৬, ছাত্রী-২০৯ মোট ৩৫৫জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করছে। বিদ্যালয়ের ভবনগুলো অত্যন্ত জরাজির্ন ও ঝুকিপূর্ণ। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার কবলে পরতে পারে । 

এ ব্যাপারে ২৬নং বালিপাড়া সঃ প্রাঃ বিদ্যালয় কেন্দ্র সচিব মোঃ মুজিবুর রহমান সেপাই জানান, মূল ভবনটি ঝুকিপূর্ন কিন্তু জাতীয় স্বার্থে ঝুকিপূর্ন ভবনে পরীক্ষা নেওয়া হচ্ছে । ঝুকিপূর্ণ এই ভবন সম্পর্কে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানিয়েছে। প্রধান শিক্ষকগণের সমন্বয়ের মাধ্যমে এখানে পরীক্ষা নিচ্ছি।

কেন্দ্রর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, ভবনটি জরাজীর্ন ভবনের বিভিন্ন রুমের পলেস্টার খুলে পড়তেছে, বাচ্চাদের সার্থে দ্রুত এই বিদ্যালয়ের সংস্কার প্রয়োজন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পূরবী রানী টাইমনিউজকে জানায়, উপজেলা বিভিন্ন স্থানে মোট ৫টি ভেনুতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে পত্তাশী, পূর্ব বালিপাড়া ও চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পরিক্ষা কেন্দ্র গুলোর কিছু ভবন ঝুকিপূর্ন জারাজীর্ন । এই সকল ভেন্যুতে প্রাথমিকে ১৩২২, ইবতেদায়ী ৫২৬ জন পরিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। আমি সবগুলো কেন্দ্র এখনও পরিদর্শন করতে যেতে পারি না।


 কেফায়েত/নাজিব