বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার শিশু একাডেমীর অফিস সহকারী মো. আবুল কালাম আজাদের অপহরণের এক দিন পার হলেও কোনো সন্ধান মেলেনি।

স্বজনদের দাবি, র‌্যাব পরিচয়ে শুক্রবার তাকে অপহরণ করা হয়। এ ঘটনায়অপহৃতের বড় ভাই আলমগীর হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে থানায়মামলা করেছেন। আজাদ উপজেলার ঘটকের চর গ্রামের লিয়াকত আলীর ছেলে।

তবে র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম বলেন, ‘এ ঘটনায় র‌্যাবের কোনো সম্পৃক্ততা নেই।’

বাবুগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই জাকির হোসেন মামলার আরজির বরাত দিয়েজানান, কালাম উপজেলার খানপুরা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এ সময়বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ওলানকাঠি ফায়ার সার্ভিস স্টেশনের সামনেদাঁড়িয়ে থাকা একটি সাদা মাইক্রোবাসে র‌্যাব পরিচয়ে তাকে তুলে নেয়। এ সময়কালাম চিৎকার দিলে স্থানীয়রা আসে। পরে র‌্যাব পরিচয় দিয়ে তাদের সরিয়ে দেয়অপহরণকারীরা।

কালামের বড় ভাই আলমগীর হোসেন জানান, অপহরণের পর পরই বরিশাল র‌্যাব-৮ এরক্যাম্প ও বিভিন্ন থানায় যোগাযোগ করলেও শনিবার বিকেল পর্যন্ত কালামের কোনোসন্ধান মেলেনি।

জেআই