শাহবাগে গণজাগরণ মঞ্চের মিছিল থেকে চাপাতিসহ দুই তরুণকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো মো. আব্দুল্লাহ (১৮) ও মো. জুয়েল রানা (১৮)।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তাদের আটক করেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। পরে তাদের শাহবাগ থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া ৫টার দিকে ইমরান এইচ সরকারের নেতৃত্বে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে গণজাগরণ মঞ্চের একটি মিছিল বের হয়। মিছিলে সন্দেহজনকভাবে চলাফেরা করায় তাদের দুজনকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়।
গণজাগরণ মঞ্চের কর্মীরা জানান, কারো প্রাণনাশ করার উদ্দেশ্যে তারা এখানে এসেছিল।
জেআই





