নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলায় দু'পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার গতিকাগ্রামের তারু মিয়া (৩৫) ও জামাল মিয়ার (৪০) বসতভিটার মালিকানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তারু মিয়া (৩৫), হায়তারা বেগম (৫০), আলামিন (৩৫) ও কদ্দুসকে (৭০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া আহত আলমগীর (৩৫), বকুলা বেগম (৩০), মোশারফ (২৫) মারজান (১২) ও মোরসালিনকে (১০) খালিয়াজুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বসত বাড়ির বিরোধপূর্ণ জায়গায় মঙ্গলবার সন্ধ্যায় টয়লেট বসাতে যায় তারু মিয়া। এ সময় জামাল মিয়া বাধা দিতে এলে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত অভিযোগ আসেনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ