ইয়াবা ব্যবসায়ী সাখাওয়াত হোসেন সজিব (২৫) কে সাত বছরের সশ্রম কারাদন্ড এবং দশ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন মুন্সীগঞ্জের জেলা ও দায়র জজ আদালত।
আজ বুধরার বিকাল ৪ টার দিকে আদালতে এ রায় প্রকাশ করেন জেলা ও দায়রা জজ মোহাম্মাদ শওকত আলী চৌধুরী।
আদালত সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের গজারিয়া থানার ইমামপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. শাখাওয়াত হোসেন সজিব এক হাজার ষোল পিস ইয়াবাসহ উপজেলার কলিমুল্লা কলেজ গেট এলাকায় র্যা বের হাতে আটক হন। পরে র্যা ব গজারিয়া পুলিশের কাছে তাকে হস্থান্তর করে। পুলিশ উক্ত থানার মামলা নম্বর ৯(৩)১৫ এর মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। আজ ওই মামলায় এ রায় দেন আদালত।
এআই





