মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে জুয়েল (২৮) নামে এক ‍যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আত্মীয় সূত্রে জানা যায়, জুয়েলকে নিয়ে সাদ্দাম তার বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। সকালে জুয়েল বাড়ির ছাদে হাঁটতে গেলে সেখানে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে থাকে।

পরে বাড়ির লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক শৈবাল বশাক তাকে মৃত ঘোষণা করেন।

জুয়েল হাতিমারা গ্রামের সোহরাবের (৫৪) ছেলে।

ওএফ