দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলার দক্ষিণ পলাশবাড়ী গ্রামের সর্দারপাড়া নামক স্থানে পুকুর থেকে এক ব্যক্তির(৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
শনিবার সকালে এলাকাবাসী পুকেরে লাশ দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়েছে।
চিরিরবন্দর থানার ওসি শম্ভুদাশ গুপ্ত সুমন জানান, মৃত ব্যক্তির ওয়ারিশ বের করার চেষ্টা চলছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, এলাকাবাসী গত দুই দিন ধরে ওই বাজারে পাগল বেশে তাকে ঘুরতে দেখেছেন। অনেকের দেয়া খাবার খেলেও তিনি কারও সঙ্গে কথা বলেননি।
ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





