উদ্বোধনের এক বছর পর সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড (এসজিএফএল) কৈলাশটিলা ৭ নম্বর কূপের খনন কাজ শুরু হয়েছে।
পেট্টোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হোসেন মনসুর শুক্রবার বিকাল সাড়ে ৩টায় আনুষ্ঠানিকভাবে এ কূপের উদ্বোধন করেন। আর আগামী তিন থেকে চার মাস পর এ কূপ থেকে প্রতিদিন ৫০০ ব্যারেল জ্বালানি তেল উৎপাদন করা যাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
কূপ খনন কাজের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন এসজিএফএল কৈলাশটিলা ৭ নং কূপের প্রকল্প পরিচালক মো. হারুনুর রশীদ মোল্লাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কৈলাশটিলা ৭ নং কূপের প্রকল্প পরিচালক মো. হারুনুর রশীদ মোল্লা বলেন, ‘খনন কাজের উদ্বোধন হয়েছে। আগামী তিন থেকে চার মাস পর এ কূপ থেকে দৈনিক ৫০০ ব্যারেল তেল উৎপাদন করা সম্ভব হতে পারে।’
জেআই





