বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণসহ অন্যান্য দাবি আদায়ের জন্য ঠাকুরগাঁও জেলা অত্যাবশ্যকীয় দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারী সমিতির উদ্যেগে সংবাদ সম্মেলন হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব আনিসুল হক মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়।

জেলা অত্যাবশ্যকীয় দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারী সমিতির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম স্বপন, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, সাংবাদিক মনসুর আলী, জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক দবিরুল ইসলাম, জেলা অত্যাবশ্যকীয় দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।

এসময় বক্তারা তাদের দাবিগুলো সকলের মাঝে তুলে ধরেন এবং দাবিগুলো পূরনের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন।

আরিফ/এমবি