রাজধানীর পুরান ঢাকার তাঁতী বাজারে বিক্রি নিষিদ্ধ বিপুল পরিমাণ কাছিমসহ ৪ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কোতোয়ালি থানা পুলিশ ও বন বিভাগ অভিযান চালিয়ে এদের আটক করে।

তবে এর আগেই অভিযানের বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় অনেক কাছিম সরিয়ে ফেলা হয়।

প্রতিবজর কালি পূজায় তাঁতী বাজারে কাছিম বিক্রি করা হয় বলে জানানা অভিযান পরিচালনকারী এক পুলিশ কর্মকর্তা।

কেএইচ