চট্টগ্রাম নগরিতে অভিজাত আবাসিক হোটেল পেনিনসুলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৯টি গাড়ি দীর্ঘ ৩ ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে এনেছে।

মঙ্গলবার (০৫ অক্টোবর) ভোর পৌনে ৬টায় জিইসি মোড়ে অবস্থিত হোটেলটির বেজমেন্টে এই আগুনের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও চন্দপুরাসহ বিভিন্ন ইউনিটের ৯টি গাড়ি আগুন নেভানোর কাজ শুরু করে।

জানা গেছে, প্রথম দিকে প্রচণ্ড ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা বেজমেন্টে আগুনের স্থলে প্রবেশ করতে পারেনি। পরে অক্সিজেন সাপোর্ট নিয়ে আগুন নিভানোর কাজ শুরু করে তারা। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তসাপেক্ষে বলা যাবে।

এমবি