যুবলীগের সম্মেলনগামী বাসউল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের সালনায় শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে চারজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কাওসার জানান, সদর উপজেলার বাঘের বাজার থেকে পলাশ পরিবহনের ওই বাসটিতে চড়ে ঢাকায় অনুষ্ঠিত যুবলীগের সম্মেলনে যাচ্ছিলেন স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা। তাদের বহনকারী বাসটি সালনা ব্রিজের উত্তর পাশে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় গেইটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একপাশে উল্টে যায়। এসময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে বাসের ভেতরের অন্তত ১৫ জন আহত হন।

এদের মধ্যে গুরুতর চারজনকে স্থানীয়রা উদ্ধার করে আশপাশের ক্লিনিকে নিয়ে যায়। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন ওই  পুলিশ কর্মকর্তা।

জেএ