নারায়ণগঞ্জ সদর উপজেলার জামতলা থেকে ইয়াবা বিক্রির একটি টালি খাতাসহ ২২০ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রোববার দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটকরা হলেন- জামতলা এলাকার নূর ইসলামের ছেলে আব্দুস সালাম ও পশ্চিম দেওভোগের চণ্ডি দাসের ছেলে সুজন।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আব্দুস সালাম টেকনাফ থেকে এক আত্মীয়র মাধ্যমে ইয়াবা সংগ্রহ করেন। পরে তা ম্যানেজারের দ্বারা শহর ও শহরতলিতে পাইকারি বিক্রে করে আসছিলেন। সকালে তাদের হাতেনাতে আটক করা হয়।

কেএইচ