বিএনপি কথামালার স্ট্যান্ডবাজি ছাড়া আর কোনো পুঁজি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “তারা শুধু মিথ্যাচার আর অপপ্রচারের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করছে।”
সোমবার (৪ ডিসেম্বর) সকালে কক্সবাজারে হোটেল দ্য কক্সটুডেতে রোহিঙ্গাদের জন্য আর্থিক সহযোগীতা ও ত্রাণ সামগ্রী গ্রহণের সময় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দেশের জঙ্গীবাদকে যেভাবে মোকাবেলা করেছে শেখ হাসিনা ঠিক সেভাবেই রোহিঙ্গা সংকটও মোকাবেলা করছে। পাশাপাশি বিশ্ব দরবারে শুনামের সাথে তা মোকাবেলা করছেন তিনি। শুধু দেশের একটি দল ছাড়া বাকি সবাই এর প্রশংসা করছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পাহাড়ে শান্তি ফেরাতেই আওয়ামী লীগ সরকার শান্তি চুক্তি করেছিল। এই চুক্তি পূর্ণ বাস্তবায়নে পাহাড়িদের নেতা জনসংহতি সমিতির চেয়ারম্যান সন্তু লারমার সাথেও বৈঠকে বসবেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, আব্দুর রহমান বদি, কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, শামসুল হক চৌধুরী এমপি, একরামুল চৌধুরী এমপি, খন্দকার রুহুল আমিন, হাতিয়ার আওয়ামী লীগ নেতা মাহমুদ আলী রাতুল, কক্সবাজার পৌর আওয়ামী লীগ সভাপতি নজিবুল ইসলাম, সাধারন সম্পাদক উজ্জল করসহ প্রমুখ।
এর আগে সামশুল হক চৌধুরী এমপি ২০ লাখ, এরামুল করিম চৌধুরী এমপি ২০ লাখ, বাংলাদেশ আওয়ামী লীগ সদস্য খন্দকার রুহুল আমিন ১০ লাখ, ডব্লিওটিসি পক্ষ থেকে ২০ লাখ, হাতিয়ার আওয়ামী লীগ নেতা মাহমুদ আলী রাতুলের পক্ষ থেকে ১০ লাখ ও এয়ারবেল গ্রুপের পক্ষ থেকে ৪ লাখ টাকার ওষুধ সামগ্রী গ্রহণ করা হয়।





