রাজধানীর গুলশানে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে নিচে ইসরাত জাহান স্নেহা (১৩)এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় বাবা শাজাহান আহত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ও ছোট ভাই শাহেদ (৬) সামান্য আহত হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে গুলশান শাহজাদপুর কনফিডেন্স টাওয়ারের দক্ষিণপাশে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় স্নেহাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুলশান থানার উপ-পরিদর্শক এসআই গোলাম মোস্তফা জানান, মোটর সাইকেলে বনশ্রীর বাসা হতে গাজীপুর নিজ গ্রামে যাওয়ার পথে গুলশান থেকে নতুনবাজার দিকে যাওয়া ৬ নম্বর যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে পেছন বসে থাকা ইসরাত জাহান বাসের নিচে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে উদ্ধার করে সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, পরিবহন এবং চালককে আটক করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত ইসরাত জাহান বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল থেকে সপ্তম শ্রেণিতে বার্ষিক পরীক্ষা দিয়েছে। বর্তমানে খিলগাঁও বনশ্রী বাসানং ৩৪ রোড নং২ বি ব্লকে পরিবারের সঙ্গে থাকত। ১ ভাই ও ১ বোনের মধ্যে সে ছিল বড়।

জেড