ঢাকার আজিমপুর সরকারি কোয়ার্টারে পুলিশ অফিসার বাবার পিস্তল দিয়ে আত্মহত্যা করেছে সাদিক বিন সাজ্জাদ (১৭) নামের এক কিশোর। সে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমানের ছেলে।

সোমবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। সাদিক রাজধানীর সিটি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়তো। নিহত সাদিক রাজধানীর সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, সকালে সবাই যখন ঘুমে ছিলেন তখন নিজের শয়নকক্ষে বাবার লাইসেন্স করা সরকারি পিস্তল দিয়ে আত্মহত্যা করেন সাদিক। তার কক্ষ ভেতর থেকে আটকানো ছিল।

ডিএমপির ডিসি ও এডিসি পদমর্যাদার দুইজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন।

 

এএস