বগুড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ড এর বড় কুমিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও ১২৩ জন শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়।
সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ১৫ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: সোহাগ সরদার।
ছাত্রছাত্রীদের ভাল ফলাফলের জন্য অভিভাবকদের করণীয় দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন, অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, মো: আলী আকবর।
এছাড়াও উপস্থিত ছিলেন, সমাজসেবক মো: রাজিব হোসেন। অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ।
এস আই মিরাজ/এসএম





