টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে লুৎফর রহমান মতিন মহিলা কলেজ ।

এলেঙ্গা প্রেস ক্লাবের উদ্যোগে এলেঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গণস্বাক্ষর অভিযানের অংশ হিসেবে সোমবার ( ৯ ফেব্রুয়ারি )  কলেজ ক্যাম্পাসে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।

লুৎফর রহমান মতিন মহিলা কলেজের অধ্যক্ষ ফজলুল হক, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য সেকান্দার আলী লেবু, বাকশিস কালিহাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার, এলেঙ্গা প্রেস ক্লাবের উপদেষ্টা কাশীনাথ মজুমদার পিংকু, শিক্ষক প্রতিনিধি বাবুল সিদ্দিকীসহ কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা এতে অংশগ্রহণ করেন ।

এসএইচ