টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বাঘিল গ্রামে আব্দুস সবুর (৩০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে খুনকরেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সবুর বাঘিল গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে।

নিহতের পরিবারের লোকজন জানান, রাতে সবুর তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে বাঘিল কে কে উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে পূর্ব থেকে ও‍ৎ পেতে থাকা দুর্বৃত্তরা হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সবুরকে হত্যা করে পালিয়ে যায় তারা।

এমই