গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন সড়ক এলাকার শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত পৌনে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে গাজীপুরের জয়দেবপুর ও টঙ্গীর ফায়ার স্টেশনের ৬টি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আখতারুজ্জামান জানান, বাসন সড়ক এলাকায় মো. শরীফুল ইসলাম হাজির টিন শেডের শ্রমিক কলোনিতে রাতে আগুন লাগে। খবর পেয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
আগুনে বাড়ির তিনটি কক্ষ, কলোনির অন্তত ৩০টি কক্ষ ও মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কলোনির রান্নাঘরের গ্যাসের চুলার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই কর্মকর্তা।
জেড





