যশোরে পুকুরের পানিতে ডুবে সামিয়া (০২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (০৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সামিয়া শহরতলীর কাজিপুর পশ্চিমপাড়ার মৃত জালাল উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে সামিয়ার মা ডলি বেগম পুকুর পাড়ে থালা-বাসন পরিষ্কার করছিলেন। এ সময় সামিয়া পা পিছলে পুকুরের পানিতে পড়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এমই