এশিয়ায় কয়লা চালিত বিদ্যুত উৎপাদন খাতে গোপনে অর্থ সহায়তা করছে বিশ্ব ব্যাংক। তারা এ খাতে অর্থায়ন বন্ধ করার প্রতিশ্রুতি দিলেও পরোক্ষে এ কাজটিই করে যাচ্ছে। ২০১৩ সালে বিশ্ব ব্যাংক তার নীতি পরিবর্তন করে। তখন তারা বলেছিল, কয়লা চালিত বিদ্যুত উৎপাদন খাতে কার্যত সব ধরনের সমর্থন বন্ধ করবে তারা।
ওই প্রতিশ্রুতির পর বিশ্ব ব্যাংক ও তার অঙ্গ সংগঠন ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন অর্থায়ন করেছে ৪১টি কয়লা চালিত বিদ্যুত প্রকল্পে। এসব দাবি করেছে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনাল নামের একটি উন্নয়ন পরামর্শ বিষয়ক গ্রুপ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি ও অনলাইন আল জাজিরা।
এতে বলা হয়েছে, কয়লা চালিত বিদ্যুত কেন্দ্রগুলো জলবায়ু পরিবর্তন, অসুস্থতায় অকাল মৃত্যু সহ বন উজার করায় ভূমিকা রাখে। এমন বিদ্যুত কেন্দ্রের বিস্তার হচ্ছে বাংলাদেশ থেকে ফিলিপাইন পর্যন্ত। গোপনে অর্থায়নের বিষয়ে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের মুখপাত্র ফ্রেডেরিক জোনসের কাছে জানতে চায় বার্তা সংস্থা এএফপি।
জবাবে তিনি বিশ্ব অর্থনীতিতে ঋণদাতা এ প্রতিষ্ঠানটি এ অভিযোগকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনালের রিপোর্টে আমাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। পরিবেশ বান্ধব জ্বালানি বা বিদ্যুতের বাজার শক্তিশালী করার জন্য কাজ করা উচিত। একই সঙ্গে দেশগুলোকে প্রণোদনা দেয়া উচিত। কয়লা সংশ্লিষ্ট খাতে বেসরকারি বিনিয়োগও করা উচিত নয়।
জেড





