গাইবান্ধা ফুলছড়িতে একাধিক মামলার আসামী সাবেক ছাত্রনেতা ও কলেজ শিক্ষক মুহাম্মদ ইউসুফ আলীকে (৪২) গ্রেফতার করেছে ফুলছড়ি থানা পুলিশ।

মঙ্গলবার কলেজ যাওয়ার পথে ফুলছড়ি ডিগ্রী কলেজের পার্শ্ববর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মুহাম্মদ ইউসুফ আলী গাইবান্ধার ফুলছড়ি ডিগ্রী কলেজের বাংলা বিষয়ের প্রভাষক ও বগুড়া আযিযুল হক কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাবেক এজিএস ছিলেন। তিনি ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের পারুল গ্রামের মোবারক আলীর ছেলে।

ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল খালেক খবর নিশ্চিত করে জানান, ইউসুফ আলী সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে চার পুলিশকে পিটিয়ে হত্যা মামলার চার্জশিটভূক্ত অন্যতম পলাতক আসামি। এছাড়া তার বিরুদ্ধে ৫ জানুয়ারি নির্বাচনে একাধিক নাশকতা মামলা রয়েছে।সম্প্রতি এসব মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে।  

জানাযায়, তিনি কিছুদিন আগে জামিনে কারাগার থেকে মুক্ত হয়েছিলেন।

রুবেল/নাজিব