বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা বাের্ড এবং কল্যাণ ট্রাস্টে অতিরিক্ত ৪% চাঁদা কর্তনের প্রতিবাদে ৪ দিনের অবস্থান কর্মসূচী পালন করছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরাম।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিক্ষুদ্ধ শিক্ষক-কর্মচারীদের নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ সকাল থেকে এ অবস্থান কর্মসূচী শুরু করেন তারা।

অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা দাবি করেন, এই অযৌক্তিক ও অমানবিক কর্তন বন্ধ করতে হবে। তা না হলে পাঁচ লক্ষ ' বেসরকারি শিক্ষক কর্মচারী বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের মহাসচিব মো. আব্দুল খালেক বলেন, বেসরকারি শিক্ষক কর্মচারিদের অবসর সুবিধা বাের্ড এবং কল্যাণ ট্রাস্টে অতিরিক্ত ৪% কর্তনের প্রতিবাদে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরাম শুরু থেকেই দৃঢ় প্রতিবাদ জানিয়ে আসছে। অমানবিক ও অযৌক্তিক এই কর্তনের প্রতিবাদে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরাম জেলা - উপজেলায় বিক্ষোভ সমাবেশ, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান, মাননীয় শিক্ষামন্ত্রী, উপমন্ত্রী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক মহােদয়দের সাথে সাক্ষাত করে স্মারকলিপি প্রদান , মানববন্ধন , সাংবাদিক সম্মেলনসহ ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচী পালন করেছি । কিন্তু দুঃখজনক হলেও সত্য শিক্ষামন্ত্রণালয় বেসরকারি শিক্ষকদের প্রতিবাদের প্রতি কোনরূপ কর্নপাত না করে এই কর্তন করার সিদ্ধান্তে অটল রয়েছেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৫ জুন শিক্ষা মন্ত্রণালয় কোনরুপ বর্ধিত সুবিধা প্রদান না করে বেসরকারি শিক্ষক কর্মচারীদের মাসিক এমপিও হতে চলমান ৬ % কর্তনের সাথে অতিরিক্ত ৪% ( অবসর সুবিধা বাের্ডে ২ % ও কল্যাণ ট্রাস্টে ২ % ) যােগ করে মােট ১০% কর্তনের প্রজ্ঞাপন জারী করে । কিন্তু বেসরকারি শিক্ষক-কর্মচারিদের তীব্র প্রতিবাদের ফলে মন্ত্রণালয় উক্ত দশ প্রজ্ঞাপনটি স্থগিত ঘােষণা করে।

কিন্তু ২০১৮ সালে ১৭ নভেম্বর তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জনাব কামরুল হাসান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে উক্ত অতিরিক্ত ৪% কর্তন ২০১৯ সনের জানুয়ারি মাসের এমপিও হতে কর্তন করা হবে বলে ঘােষণা দেন। বেসরকারি শিক্ষক কর্মচারিদের তীব্র প্রতিবাদের ফলে মাননীয় শিক্ষাসচিব মহােদয় ঐদিন সন্ধ্যায় দৈনিক শিক্ষাকে জানান , উক্ত প্রজ্ঞাপনটি ভুলক্রমে এসছে এবং তা মন্ত্রণালয়ের ওয়েবসাইট হতে সরিয়ে ফেলা হয়েছে ।

তিনি আরও জানান, শিক্ষকদের সাথে আলােচনা ছাড়া উক্ত অতিরিক্ত কর্তন করা হবে না । বেসরকারি শিক্ষক কর্মচারিরা তাঁর কথায় আশ্বস্ত হয়েছিলেন। কিন্তু গত ১৫ এপ্রিল , ২০১৯ পুনরায় মাননীয় উপসচিব জনাব কামরুল হাসানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এপ্রিলের এমপিও হতে অতিরিক্ত ৪% কর্তনের আদেশ জারী করা হয় এবং ৪% কর্তন করেই এপ্রিলের এমপিও এর অর্থ ছাড় করা হবে ।

অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরাম এর সভাপতি মাে: সাইদুল হাসান সেলিম , মহাসচিব মাে . আব্দুল খালেক , সিনিয়র সহ সভাপতি মাে . রফিকুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক এনামুলসহ প্রমুখ।

জেড